তাপপ্রবাহে নিস্তার নেই, বুধ থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ!

খবর লাইভ : তীব্র তাপপ্রবাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে প্রায় একই পরিস্থিতিতে পড়তে চলেছে উত্তরবঙ্গও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহভর চলবে এই অস্বস্তিকর পরিস্থিতি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও তাতে গরম থেকে রেহাই মিলবে না।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১১ শিশু!
দক্ষিণবঙ্গের ১০ জেলায় হিটওয়েভ অ্যালার্ট জারি করা হয়েছে। আজ কয়েক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে কষ্ট লাঘবের মতো কোনও পরিস্থিতি তৈরি হবে না। বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আগামী ৭ দিন জোরকদমে চলবে তাপপ্রবাহ । আবার চরমে উঠবে আবহাওয়া, আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago