নির্দল প্রার্থী, ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার বিজেপির

খবর লাইভ : বিজেপি তাঁর ছেলেকে ভোটের টিকিট দিতে অস্বীকার করায় চলতি মাসের গোড়ায় ঈশ্বরাপ্পা নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছিলেন।

ফোন করেছিলেন খোদ অমিত শাহ। কিন্তু তিনি তাঁর অনুরোধ মানেননি। কর্ণাটকের শিবমোগা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। দলকে ‘বিব্রত’ করার অভিযোগে প্রবীণ নেতা কেএস ঈশ্বরাপ্পাকে ছয় বছরের জন্য বহিষ্কার করল বিজেপি।

আরও পড়ুনঃ চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যোগ্য চাকরিপ্রার্থীরা
ঈশ্বরাপ্পা এই মাসের শুরুতে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছিলেন। কারণ, বিজেপি হাভেরি থেকে তাঁর ছেলে কে কান্থেশকে ভোটের টিকিট দেয়নি। তার পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে ওই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও তাঁর ছেলেদের প্রসঙ্গ উল্লেখ করে বিদ্রোহী নেতা বলেন, বিজেপিকে পিতা-পুত্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতেই তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন।
নির্দল প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পরেও নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে বিতর্কে জড়িয়ে ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।

এরপরই ১০ এপ্রিল বিজেপি নির্বাচন কমিশনে ঈশ্বরাপ্পাকে মোদির ছবি ব্যবহার নিষিদ্ধ করার জন্য অভিযোগ জানায়। দল আরও বলে যে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জনগণকে ‘বিভ্রান্ত করছেন। ছবি ব্যবহার করে মানুষকে বোঝাতে চাইছেন যে তিনি প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

অভিযোগে আরও বলা হয়, ‘তিনি দেখিয়েছেন যে তিনি বিজেপির অংশ, যা একেবারেই ভুল।’ এর কয়েকদিন পর গেরুয়া শিবির শিবমোগ্গা সিভিল কোর্টে বিদ্রোহী নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ চেয়ে আবেদন করে।

বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরাপ্পাকে ফোন করে তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করতে বলেছিলেন। কিন্তু তিনি সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

১৩ এপ্রিল এক সাংবাদিক সম্মেলনে ঈশ্বরাপ্পা বলেন, ‘কিছু লোক গুজব ছড়াচ্ছে যে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব। যারা আমার পেছনে এই সব আলোচনা করেছে, তাঁদের আমি বলতে চাই, আমি কখনো বিশ্বাসঘাতকতা করব না এবং ময়দানে থাকব।’

ঈশ্বরাপ্পা বিজেপির বর্তমান সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বড় ছেলে বি ওয়াই রাঘবেন্দ্র এবং কংগ্রেস প্রার্থী গীতা শিবরাজকুমারের বিরুদ্ধে শিবমোগা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিবমোগায় ৭ মে সাধারণ নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে।

পৃথক রাজ্যের দাবি তুলে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দার্জিলিং লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাড়িয়েছে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি। রাজুর বদলের ভূমিপুত্র হিসাবে নিজেই দলের প্রার্থী হতে চেয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। কিন্তু তা না হওয়ায় নির্দল প্রার্থী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। তবে ঈশ্বরাপ্পার বিরুদ্ধে পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ভোট পর বিষ্ণু শর্মার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago