অভিষেকের বাড়িতে হামলার ছক! কলকাতা পুলিশের জালে মুম্বই হামলার ষড়যন্ত্রকারী

খবর লাইভ : লোকসভা ভোটের মধ্যে বড় খবর সামনে আনল কলকাতা পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক! মুম্বই থেকে রাজারাম রেগে নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

কলকাতা পুলিশের তরফে সোমবার সাংবাদিক বৈঠক করে জানান হয়, গত সপ্তাহে অভিষেকের বাড়ি রেইকি করে মুম্বইয়ের ওই ষড়যন্ত্রকারী। রাজারাম কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি এলাকায় একটি হোটেলে উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করল‌ হাই কোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিল বলে জানায় কলকাতা পুলিশ। রাজারামকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের তরফে জানা গিয়েছে, অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজারাম। তার পরই অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যান তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও তিনি রেইকি করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর অভিষেকের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago