আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বইয়ের ব্যাটার এবং কোচ

খবর লাইভ : চলতি আইপিএল-এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ পোলার্ড এবং ব্যাটার টিম ডেভিড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। যা নিয়ে বিবৃতি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জানা যাচ্ছে, আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন ডেভিড-পোলার্ড।

এই নিয়ে বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের দুই সদস্য গত বৃহস্পতিবারের ম্যাচে আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন। যা খেলার আদর্শের পরিপন্থী। যদিও তাঁরা ঠিক কী করেছেন, তা সরকারি ভাবে জানায়নি বিসিসিআই। ম্যাচ রেফারি সঞ্জয় বর্মার রিপোর্টের ভিত্তিতে ডেভিড এবং পোলার্ডকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

আরও পড়ুনঃ ম্যাচ হারলেও, লখনৌ-এর বিরুদ্ধে খেলতে নেমে নজির মাহির

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে ডেভিড এবং পোলার্ডের জরিমানার কারণ। বৃহস্পতিবারের ম্যাচে মুম্বইয়ের ইনিংসের ১৫তম ওভারে বল করছিলেন আর্শদীপ সিং।সেই সময় ব্যাটার ছিলেন সূর্যকুমার যাদব। ওভারের শেষ বলটি ওয়াইড ইয়র্কার করেন আর্শদীপ । মাঠের আম্পায়ার ওয়াইড দেননি। আর্শদীপ বল করে ফিরে যাওয়ার সময় মুম্বইয়ের ডাগ আউট থেকে সূর্যকুমারকে ডিআরএস নেওয়ার জন্য ইশারা করা হয়। কোচ মার্ক বাউচার, পোলার্ড এবং ডেভিডকে ইশারা করতে দেখা যায়। তাঁরা কয়েক বার ইশারা করার পর ডিআরএসের আবেদন করেন সূর্যকুমার। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়া স্যাম কুরান। তিনি আম্পায়ারকে জানান, ডিআরএস হতে পারে না। কারণ সূর্যকুমারকে মুম্বইয়ের ডাগ আউট থেকে ইশারা করা হয়েছে। যা নিয়ম-বহির্ভূত। এই ঘটনার জন্যই পোলার্ড এবং ডেভিডকে জরিমানা করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago