খবর লাইভ : গতকাল লখনৌ সুপার জায়ান্টের কাছে চেন্নাই সুপার কিংস। ৮ উইকেটে জয় পায় কেএল রাহুলের দল। তবে এই ম্যাচে হারের মুখ দেখলেও নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। গতকাল লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক । আর এই সুবাদেই রেকর্ড গড়েন মাহি। আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন তিনি।
লখনৌ-এর বিরুদ্ধে ৯ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ধোনি। প্রথম উইকেটরক্ষক হিসাবে আইপিএলে এই কীর্তি গড়লেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক। লখনৌ-এর বিরুদ্ধে ধোনি ইনিংস সাজান ৩ টি চার এবং ২ ছক্কা দিয়ে।
আরও পড়ুনঃ ৪২-এ ৪২ ডাক দিয়ে প্রচারের ফাঁকে ক্যারাম খেললেন লক্ষ্যে অবিচল সায়নী
এদিকে লখনৌ-এর বিরুদ্ধেও জনপ্রিয়তা তুঙ্গে মাহির। আইপিএল-এর প্রতি ম্যাচের মতো , লখনৌ ম্যাচেও দর্শকদের চিৎকার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাঁর জনপ্রিয়তা দেখে মুগ্ধ বিদেশি ক্রিকেটারেরাও। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ধোনি ব্যাট করতে নামার সময় স্টেডিয়ামে শব্দের মাত্রা ছাড়িয়েছিল ৯৫ ডেসিবেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…