খবর লাইভ : জেলের মধ্যেই একে অপরকে বেধড়ক মার! ঘটনার জেরে পাঞ্জাবের সাঙ্গরুরের সংশোধনাগারে মৃত্যু হল দুই বন্দির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুজন। পুলিশ সূত্রে খবর, জেলের মধ্যেই মারামারির কারণে দুই বন্দির মৃত্যুর হয়েছে। আর আম আদমি পার্টি শাসিত রাজ্যে এমন ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে ভগবন্ত মান সরকারের ভূমিকা। তবে কী কারণে বন্দিদের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ আমি তো যা-ই করি তা-ই মিম! প্রচারে বেরিয়ে পাল্টা কটাক্ষ রচনার
পুলিশ সূত্রে খবর, হর্ষ, ধর্মেন্দ্র, গগণদীপ সিং এবং মহম্মদ শাহবাজ, এই চার বন্দির মধ্যে আচমকাই কোনও কারণ নিয়ে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলা হাতাহাতিতে পৌঁছয়। একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করেন। গুরুতর আহত অবস্থায় চার জনকেই উদ্ধার করে জেল হাসপাতালে ভর্তি করানো হয়। যদিও এরপরই চিকিৎসাধীন অবস্থায় হর্ষ এবং ধর্মেন্দ্রের মৃত্যু হয় বলে খবর। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পাটিয়লার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, চার জনের শরীরেই গভীর ক্ষতের চিহ্ন ছিল। একে অপরের পিঠে, ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…