প্রথম দফা ‘শান্তিপূর্ণ’, বিক্ষিপ্ত অশান্তিতে গ্রেফতার ১২ জন

খবর লাইভ : লোকসভা নির্বাচনের প্রথম দফায় রাজ্যের তিন কেন্দ্রে নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা শুধুমাত্র কোচবিহার কেন্দ্র এলাকা থেকে। বিকাল পাঁচটা পর্যন্ত রাজ্যের ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ, যা শুক্রবার দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ কোচবিহারেই সবথেকে বেশি বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক। বিভিন্ন মাধ্যমে ৫৫৬টি অভিযোগ দায়ের হয়েছে কমিশনের দফতরে, যার মধ্যে ৯৯টি বাতিল হয়েছে। কমিশন ৩৫৬টি অভিযোগের সমাধানও করেছে বলে জানান সিইও। কোচবিহার থেকে জমা পড়েছে ২৬৯ অভিযোগ, আলিপুরদুয়ার থেকে ১৬২টি, জলপাইগুড়ি থেকে ১২৫টি অভিযোগ জমা পড়েছে কমিশনে।

আরও পড়ুনঃ ফের মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ৯ লক্ষ টাকা ক্ষতি বিনিয়োগকারীদের

শুক্রবার ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। তিন কেন্দ্র মিলিয়ে প্রার্থী ছিলেন ৩২ জন। কোচবিহারের মাথাভাঙায় একটি বুথে প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সরিয়ে দেয় কমিশন। ভোটদানের নিরিখে সবথেকে এগিয়ে জলপাইগুড়ি। সেখানে ভোট পড়েছে ৭৯.৩৩ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৭৭.৭৩ শতাংশ ও আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৫.৫৪ শতাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago