মনোহরপুরে ভিড়ের চাপে ভেঙে পড়ল দেবের পথসভার মঞ্চ

খবর লাইভ : জোরকদমে তখন চলছে পথসভা। আচমকা বিপত্তি! অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের পথসভা চলাকালীন অস্থায়ী মঞ্চ ভেঙে পড়ে।

ঘটনা মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর ঝাউতলার। দেবের পথসভার জন্য তৈরি করা হয়েছিল একটি মঞ্চ। দেব সেখানে আসতেই উপচে পড়ে লোক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের আশপাশেও ব্যাপক জমায়েত হতে থাকে। আর দেব মঞ্চে পা রাখতে যেন বাঁধ ভেঙে যায় জনতার। দেবকে দেখতে মঞ্চে উঠে পড়েন মানুষ। আর সেই ভার নিতে না পেরে ভেঙে পড়ে অস্থায়ী মঞ্চটি। দেব বেসামাল হতেই তাঁকে ধরে সঙ্গে সঙ্গে নেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা।

অন্যদিকে, আচমকা মঞ্চ ভেঙে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়।
অনেকে সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন। যদিও ঘটনা স্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে মঞ্চ ভাঙার ঘটনায় কেউ বিশেষ আঘাত পাননি বলেই জানা গিয়েছে। দেবেরও চোট লাগেনি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago