রাজস্থানের কাছে হেরে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া কেকেআরের

খবর লাইভ : আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। কিন্তু মঙ্গলবার হেরে গিয়ে সেটা সম্ভব হয়নি। রাজস্থান রয়্যালসের কাছে শেষ বলে ২ উইকেটে হেরেছে কেকেআর। তাতে প্রথম স্থানে না উঠে এলেও দ্বিতীয় স্থানে রয়ে গিয়েছে। নেট রান রেটের দৌলতে পয়েন্ট তালিকায় নীচে নামেনি শাহরুখ খানের দল। আগের মতোই শীর্ষে রয়েছে রাজস্থান। সঞ্জু স্যামসনের দলের সাত ম্যাচে ১২ পয়েন্ট। তারা একটিই ম্যাচ হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। রাজস্থানের নেট রান রেট +০.৬৭৭। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের দল ছ’টি ম্যাচের চারটিতে জিতেছে, দু’টি ম্যাচ হেরেছে। তাদের পয়েন্ট ৮। মোট তিনটি দল ছয় ম্যাচে ৮ পয়েন্টে রয়েছে। কিন্তু নেট রান রেটে এগিয়ে কলকাতা। ১০টি দলের মধ্যে কলকাতার রান রেটই সব থেকে ভাল। শ্রেয়স আয়ারের দলেরই একমাত্র ১-এর উপর (+১.৩৯৯) নেট রান রেট।

তিন এবং চার নম্বরে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতার মতোই এই দুই দলেরও ছয় ম্যাচে ৮ পয়েন্ট। নেট রান রেটে মহেন্দ্র সিংহ ধোনিরা এগিয়ে। চেন্নাইয়ের রান রেট যেখানে +০.৭২৬, সেখানে হায়দরাবাদের ক্ষেত্রে এই সংখ্যাটা +০.৫০২। পাঁচ ও ছয় নম্বরে লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। দুই দলেরই ছয় ম্যাচে ৬ পয়েন্ট। নেট রান রেটে লখনউ এগিয়ে। সঞ্জীব গোয়েন‌্কার দলের নেট রান রেট যেখানে +০.০৩৮, সেখানে শুভমন গিলের গুজরাটের নেট রান রেট -০.৬৩৭।

এর পর চার পয়েন্টে রয়েছে তিনটি দল। পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস তিনটি দলই ছ’টি করে ম্যাচ খেলেছে। নেট রানে রেটে পঞ্জাব (-০.২১৮) সাত নম্বরে, মুম্বই (-০.২৩৪) আটে এবং দিল্লি (-০.৯৭৫) ন’নম্বরে রয়েছে।পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা সাতটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি, হেরেছে ছ’টি ম্যাচ। বেঙ্গালুরুর পয়েন্ট ২। তাদের নেট রান রেট -১.১৮৫।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago