আরও বাড়বে গরম! চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

খবর লাইভ : আরও বাড়বে গরম! বুধবার এমনটাই স্পষ্ট জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে আপাতত সেই সম্ভাবনা নেই। আলিপুর এদিন জানিয়েছে, গরমের দাপট তো চলবেই, তার সঙ্গে পাল্লা দিয়ে চলবে তাপপ্রবাহও। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ মাও দমনে বড়সড় সাফল্য, নেতা শঙ্কর রাও সহ ছত্তিশগড়ে নিকেশ ২৯ মাওবাদী
বুধবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

তবে এই দাবদাহে সামান্য স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গবাসীরা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলি হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago