খবর লাইভ : বিজেপির দেশ বিক্রি করে দিচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে বিরোধীদের। এই বিজেপির হাত থেকে দেশকে বাঁচাতে তরুণ প্রজন্মের কাছে আভেদন জানালেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, জলপাইগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। একই সঙ্গ ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “আপনারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন। আর ওরা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিচ্ছে।“
এদিন প্রচারমঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। ইডি-সিবিআইকে নিশানা করে বলেন, যাঁদের অনেক টাকা আছে, ভয় পাচ্ছে যে ইডি-সিবিআই বাড়িতে চলে আসবে, তাঁরাই বিজেপিতে চলে যায়। আসলে চোর-ডাকাতদের বিজেপি ছাড়া গতি নেই, ওটা পকেটমারের দল। তীব্র কটাক্ষ করেন মমতা। তাঁর কথায়, দেশের সবচেয়ে বড় চোর বিজেপি। গরিব মানুষের টাকা আটকে রাখেছে। অনেক নেতাকে ভয় দেখিয়ে দলে টানছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রীয় এজেন্সির ভয়ে অনেকে বিজেপিতে চলে যাচ্ছে। কারণ বিজেপির ইশারাতেই কাজ করছে কেন্দ্রীয় এজেন্সি।
এর পরেই তরুণ প্রজন্মের কাছে মমতার আবেদন, “ইয়ং জেনারেশনের কাছে আমি আবেদন করছি, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছি। এই দেশটাকে চেনো। দয়া করে দেশটাকে বাঁচাও। ধ্বংসের হাত থেকে বাঁচাও।“
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…