খবর লাইভ : পুরী থেকে কলকাতা আসার পথে সেতু থেকে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৪০ জন। বাসে ৫০ জন যাত্রী ছিলেন বলে সূত্রের খবর। তাদের মধ্যে বাংলার কেউ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, জাজপুরের বারাবতী সেতু থেকে উল্টে যায় বাসটি। চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা বলে অনুমান পুলিশের। যাত্রীদের উদ্ধারে প্রথমে হাত লাগান স্থানীয় বাসিন্দরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওড়িশার জয়পুর জেলায় ৬ নম্বর জাতীয় সড়কে বারাবতী সেতু থেকে নিচে পড়ে বাসটি। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি পুরী থেকে কলকাতায় আসছিল বলে খবর। দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। তবে নিহতদের নাম, পরিচয় এখনও জানা যায়নি। আহতদেরও চিকিৎসা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…