খবর লাইভ : ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে। সোমবার সকাল হতেই পতন হতে শুরু করে শেয়ার দরের। দিনের শুরুতেই সেনসেক্সে ৭৩৬ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে নিফটির সূচকেও ২৩৪ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়িয়েছে ২২,২৮৫-এ।দালাল স্ট্রিটের এই পরিস্থিতিতে মাথায় হাত লগ্নিকারীদের।
যা পরিস্থিতি, শেয়ারে লগ্নিকারীরা ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখ দেখতে হবে লগ্নিকারীদের। টাটা মোটর্স, বাজাজ ফিনান্স সার্ভিস, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, NTPC, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ার জোর ধাক্কা খেয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। দেশের পাইকারি মুদ্রাস্ফীতির তথ্য, চিনের জিডিপি বৃদ্ধির হার, মার্কিন উৎপাদন ইত্যাদি কারণে শেয়ার বাজারের উপর প্রভাব পড়বে। উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার ইজরায়েলে ড্রোন হামলা চালায় ইরান। এর জেরেই ধস নেমেছে শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…