কলকাতায় বাড়বে ‘অস্বস্তি’! দুই মেদিনীপুর-সহ ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

খবর লাইভ : গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সঙ্গে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মোঘলা থাকতে পারে।

তবে বৃষ্টির আপাতত কোনও পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বের হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর যদি একান্তই রোদে বেরতেই হয় তাহলে ছাতা, টুপি এবং সানগ্লাস ব্যবহার করতেও বলা হচ্ছে মানুষ। এছাড়া ডিহাইড্রেশন থেকে বাঁচতে বেশি করে জল খাওয়ার কথাও বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে নজর দিসে দেখা যাবে, সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আহাওয়া দফতর। অন্যদিকে, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলায় শুষ্ক আবহাওয়ারই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। ফলে ওইদিন গরম বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ মোটের ওপর শুষ্ক থাকলেও, উত্তরবঙ্গে কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে সোমবার থেকেই দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা বাদে প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago