বিজেপিকে মোক্ষম খোঁচা মমতার, কমিশন-এজেন্সিকে তোপ

খবর লাইভ : নিজের নামে সব কেন্দ্রীয় প্রকল্প চালাতে চাইছেন নরেন্দ্র মোদি। সব কিছুই মোদির ছবি। এই বিষয় নিয়েই শুক্রবার, দিনহাটার নির্বাচনী সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে তীব্র খোঁচা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় এজেন্সিরাজ ও নির্বাচন কমিশন নিয়েও তীব্র আক্রমণ করেন মমতা।

এদিন সভা থেকে মোদি-সহ বিজেপি সরকারকে একহাত নেন তৃণমূল সুপ্রিমো। তীব্র কটাক্ষ করে মোদির উদ্দেশ্যে বলেন, ”কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছিল, তাতেও ছবি লাগিয়েছেন মোদিবাবু। এত আত্মপ্রচার করেন, সিনেমায় নামছেন না কেন?” মমতার কথায়, যাঁরা অভিনয় করেন, তাঁরা পরিশ্রম করেন। আর মোদি জনগণের টাকায় নিজের প্রচার করছেন। তৃণমূল সভানেত্রী বলেন, অতই অভিনয়ের শখ হলে, ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করুন।

এদিন সভায় মোদি সরকার থেকে উত্তরপ্রদেশের সরকারকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। তুলে আনেন পুলওয়ামা হামলার প্রসঙ্গও। বলেন, ”বেঙ্গালুরুতে যাঁরা বোমা ফেলেছিল, তাঁরা কর্ণাটকের বাসিন্দা। বাংলায় লুকিয়েছিল, ২ ঘণ্টায় ধরে দিয়েছে রাজ্য পুলিশ। বাংলার মানুষ শান্তিতে থাকে, বিজেপির সহ্য হয় না।”

নির্বাচন কমিশনকেও নিশানা করেন মমতা। বলেন, “ভারতের ভোটের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। মনে রাখবেন, বিজেপির কথায় আপনারা ভোটে পক্ষপাতিত্ব করলে মানুষ কিন্তু ক্ষমা করবে না।” তৃণমূল সুপ্রিমোর নিশানা থেকে বাদ যায়নি বিচার ব্যবস্থাও। তাঁর অভিযোগ, “বিচারালয়গুলোতে কী কী হচ্ছে সবাই জানে। তৃণমূল কর্মী জামিন চাইতে গেলে জেল, আর বিজেপি কর্মী খুন করলেও সঙ্গে সঙ্গে জামিন! তার বিরুদ্ধে কিছু করা যাবে না। যেন বিজেপির লিডারের মতো কথা বলছে। সবাই নয়, তবে কয়েকজন রয়েছেন।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, কমিশনের বদলির ভয়ে, কয়েকজন পুলিশ অফিসার বিজেপির প্রার্থীর কথায় চলছেন। তীব্র আক্রমণ করেন মমতা বলেন, “অত ভয় থাকলে নিশীথের বাড়িতে গিয়ে বসুন। মনে রাখবেন, আমি কোচবিহারে কোনও অশান্তি বরদাস্ত করব না।”

নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ধুয়ে দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “এই তো দেখলেন চাকরি খেয়ে নিয়ে এখন বিজেপির নেতা হয়ে বসে আছে। লজ্জাও করে না।” বিজেপিকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “আগেরবার বলেছিল ২০০ পার। এবার বলছে ৪০০ পার। আগে ২০০ পার করুন, তারপর সাঁতার কাটবেন! যদি মানুষ আপনাদের এতই ভালবাসে তাহলে আপনাদের হাতিয়ার কেন বিজেপির সাধারণ কর্মী নয়, কেন এনআইএ, সিবিআই, ইনকাম ট্যাক্সকে হাতিয়ার করতে হচ্ছে!”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago