দিনহাটার মঞ্চ থেকে বিজেপিকে তোপ মমতার

খবর লাইভ : নির্বাচনী প্রচারে এসে “সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে”- নিদান দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কোচবিহারের দিনহাটার নির্বাচনী মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধুয়ে দিলেন তৃণমূল সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “এই ভাষা কি গণতন্ত্রে শোভা পায়?”- প্রশ্ন তুললেন মমতা।

বুধবার বালুরঘাটের বুনিয়াদপুরের সভা থেকে ভূপতিনগরের ঘটনা নিয়ে অমিত শাহ বলেন, , “আপনার কেউ চিন্তা করবেন না। হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে”। দুদিন পরেই এই বিষয় নিয়ে প্রচার মঞ্চ থেকে তাঁকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। বলেন, “বলছে উল্টে ঝুলিয়ে রেখে দেব! এটা হোম মিনিস্টারের মুখের ভাষা! এই ভাষা কি গণতন্ত্রে শোভা পায়?” এর পরেই তোপ দেগে মমতা বলেন, “কাদের ঝুলিয়ে রাখবে? এত রংবাজি কোরো না, আগে আয়নায় নিজের চেহারা দেখো!” তৃণমূল সভানেত্রীর খোঁচা দিয়ে বলেন, “বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট। অন্তত বালুরঘাট বল। বুনিয়াদপুর বালুরঘাট আলাদা। নামটাও ঠিক করে জানে না।”

এদিন ফের কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন মমতা। তীব্র কটাক্ষ করে বলেন, এক কচি হোম মিনিস্টার- যাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পাল্টা তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়াকে মঞ্চের সামনে এনে দলনেত্রী সামনে এনে বলেন, দেখুন আমাদের প্রার্থী একজন ভদ্র মানুষ। বলেন, “আমরা একটা প্রার্থী দিয়েছি। ভদ্রলোক। আর বিজেপির প্রার্থী একজন গুন্ডা। মা-বোনেদের সম্মানহানি করে, এনআইএকে দিয়ে মা-বোনেদের অসম্মান করে, সিবিআইকে দিয়ে মানুষকে হেনস্তা করে, সংখ্যালঘু-রাজবংশীদের ভয় দেখায়। আর কোটি কোটি টাকার ডিল করে।”

মুখ্যমন্ত্রীর কথায়, “খবর আমিও রাখি। দানব দস্যু, কত কেস আছে তাঁর বিরুদ্ধে, বিএসএফ, স্থানীয় পুলিশের একাংশ আর চোরাকারবারিদের একাংশের সঙ্গে সম্পর্ক রেখে এলাকার মানুষকে ভয় দেখাচ্ছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago