দিল্লির পর ঝাড়খণ্ড! বিরোধী জোটের ‘মহাসমাবেশে’ যোগ তৃণমূলের

খবর লাইভ : দিল্লির পর এবার ঝাড়খণ্ডেও মহাসমাবেশ করতে চলেছে বিরোধী জোট। লোকসভা নির্বাচনের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রের মোদি সরকারের গ্রেফতারির প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিরোধী জোট। আর সেই সভা থেকেই কেন্দ্রের গাজোয়ারি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে রামলীলা ময়দান থেকেই চলতি লোকসভা নির্বাচনে মোদিকে উৎখাতের আওয়াজ তোলেন। দিল্লির মহাসমাবেশে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত হন সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ। দিল্লির পর এবার ঝাড়খণ্ডে কেন্দ্রের তুঘলকি পদক্ষেপের বিরুদ্ধে এককাট্টা হতে চলেছে বিজেপি বিরোধী জোট। আগামী ২১ এপ্রিল রাঁচিতে সেই মহাসমাবেশ উপলক্ষে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ‘গণতন্ত্র বাঁচাও’ নামে বিরোধী জোটের সেই সমাবেশে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও হাজির থাকবেন বলে খবর। তবে কারা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বর্তমানে জেলবন্দী। লোকসভা নির্বাচনের আগেই হেমন্তকে রাজনৈতিক ভাবে জব্দ করতে না পেরে গাজোয়ারি করে মিথ্যা মামলায় তাঁকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন চলতি সপ্তাহেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ২১ এপ্রিল রাঁচিতে বিরোধী জোটের মহাসমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। হেমন্তের গ্রেফতারির প্রতিবাদেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সেখান ওইদিনের সমাবেশ থেকেই একপ্রকার ভোট প্রচার শুরু করবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সমাবেশ আয়োজনের সর্বাগ্রে রয়েছেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন। তবে লোকসভা নির্বাচনের কারণে এই মুহুর্তে প্রচারে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে তিনি আসতে না পারলেও দলের কোনও প্রতিনিধি ঝাড়খণ্ডের সমাবেশে হাজির থাকবেন দলের প্রতিনিধিরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago