লোকসভা ভোটের ময়দানে এবার ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে! কোন দলের প্রার্থী জানেন?

খবর লাইভ : বাবার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবার ইন্দিরা ঘাতক সেই বিয়ন্ত সিংয়ের ছেলে লোকসভা ভোটের ময়দানে! পাঞ্জাবের ফরিদকোট আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন ইন্দিরা গান্ধীর হত্যাকারী বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ সিং!

৪৫ বছর বয়সী সরবজিৎ সিংয়ের দাবি, ফরিদকোটের মানুষ তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছে।
সেই কারণেই তিনি ভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রতিষ্ঠিত কোনও রাজনৈতিক দল নয়, নির্দল প্রার্থী হয়েই লড়বেন সরবজিৎ। এই কেন্দ্রে পাঞ্জাবের শাসক দল আম আদমি পার্টির প্রার্থী করমজিৎ আনমোল।
বিজেপি তাদের প্রার্থী হিসাবে গায়ক হংস রাজ হংসকে মনোনীত করেছে এই কেন্দ্রে। গতবার এই আসনে জিতেছিলেন কংগ্রেসের মহম্মদ সাদিক।

বিয়ন্ত সিং, সতবন্ত সিং দুজন ইন্দিরা গান্ধীর দেহরক্ষী হিসাবে কাজ করত। তাঁরাই ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দেশের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁরই বাড়িতে গুলি করে হত্যা করে। বিয়ন্তকে সঙ্গে সঙ্গে অন্য নিরাপত্তারক্ষীরা এনকাউন্টার করেন। আর অপর ঘাতক সতবন্তকে ফাঁসি দেওয়া হয়।

বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজিৎ-এর ভোটে দাঁড়ানো এই প্রথম নয়। আগে ২০০৪ সালের লোকসভা নির্বাচনে বাটিন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং ১ লাখের বেশি ভোটে পরাজিত হন। তিনি বার্নালার ভাদৌর আসন থেকে ২০০৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও হেরেছিলেন। ২০১৪ সালে তিনি ফতেহগড় সাহিব আসন থেকে লড়েছিলেন কিন্তু সেবারও সরবজিৎ হেরে যান। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতিনিধিত্ব করেও সরবজিতকে হারতে হয়েছিল। তবে সরবজিৎ সিংয়ের মা বিমল কৌর, ১৯৮৯ সালে রোপার আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago