কীভাবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের ভোট, জারি নির্দেশিকা

খবর লাইভ : ২০২৪ সালে লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনে সাংবাদিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার স্বীকৃতি দিয়েছে নির্বাচন কমিশন। এবার সেই স্বীকৃতির সুবিধা কীভাবে লোকসভা নির্বাচনে সাংবাদিকরা প্রয়োগ করতে পারবেন, তা জানিয়েও নির্দেশিকা প্রকাশ করা হল রাজ্য সরকারের তরফে। রাজ্যের নির্দেশিকায় জানানো হয়েছে সাংবাদিকদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য একটি ফর্ম ফিলাপ করতে হবে। ফ্রমটি পরীক্ষার জন্য নোডাল অফিসারের কাছে দিতে হবে। তারপরে ফর্ম রিটার্নিং  অফিসারের কাছে জমা দিতে হবে।

সাংবাদিকদের জন্য প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে টুয়েল্ভ ডি ফর্মটি ডাউনলোড করতে হবে। সেই ফর্ম ফিলাপ করে লোকসভা কেন্দ্রের সংশ্লিষ্ট নোডাল অফিসারের কাছে ভেরিফিকেশনের জন্য দিতে হবে। ভেরিফাই হওয়া ফর্ম জমা দিতে হবে আরও-র কাছে। যে কেন্দ্রের জন্য পোস্টাল ব্যালটের আবেদন, সেই কেন্দ্রে নির্বাচনের বিজ্ঞপ্তি জারির ৫ দিনের মধ্যে ভেরিফাই হওয়া ফর্ম রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের সাংবাদিকদের জন্য নবান্নে নোডাল অফিসার শান্তনু চক্রবর্তীর কাছে ভেরিফিকেশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago