খবর লাইভ : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী দুই শিবির। বাদ পড়ছে না উৎসবের দিনগুলিও। বরং, উৎসবের দিনগুলিকে জনসংযোগের মাধ্যম হিসেবে বেশি করে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলি। দেখা গেল শাসক বিরোধী রাজনৈতিক সৌজন্য।
আজ, শুক্রবার ঈদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি। একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। সৌগত রায়ের সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। অন্যদিকে, সুজন চক্রবর্তীর সঙ্গী হয়েছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ ভোটের মুখে বাড়ল ‘অস্বস্তি’! ইডির পর কেসিআর কন্যা কবিতাকে গ্ৰেফতার সিবিআইয়ের
এদিন কামারহাটি ছাইগাদা মাঠে পালিত হয় ঈদ উৎসব। সেখানেই হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সৌগত রায়ের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন সুজন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…