খবর লাইভ : অস্বস্তিতে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা। দিনকয়েক আগেই তিহার জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইদের দিন কে কবিতাকে তিহার জেলের ভিতর থেকেই সিবিআই গ্রেফতার করেছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দিল্লির আবগারি মামলার সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের অভিযোগে কবিতাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলাতেই আগে ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহার জেল ছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। যদিও বিআরএস নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পায়ের তলার মাটি নরম হয়েছে আঁচ পেয়েই লোকসভা ভোটের মুখে এভাবে একের পর এক রাজ্যের বিরোধী নেতাদের হেনস্থা করা হচ্ছে।
এদিকে গত মঙ্গলবারই নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কবিতা। তাঁর ১৬ বছরের ছেলের পরীক্ষা সেকারণেই তার মায়ের সাহায্য প্রয়োজন। নিম্ন আদালতে এই যুক্তি দিয়েই অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার মাঝেই আবার তাঁকে গ্রেফতার করল সিবিআই। কিছু দিন আগে বিশেষ আদালত থেকে কবিতাকে জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় সিবিআই আধিকারিকরা। কিছু তথ্য এবং হোয়াট্সঅ্যাপ চ্যাট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
তবে শুধু কবিতাই নন, আবগারি মামলায় কিছু দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করেছে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। বর্তমানে তাঁরও ঠিকানা তিহার জেল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…