খবর লাইভ : বিশ্ব দরবারে ফের বাংলার জয়জয়কার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। বিষয়ভিত্তিক বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতসেরার শিরোপা পেল দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী কৃষি এবং বনায়ন বিভাগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে ভারতসেরা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
ভারত থেকে ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ অংশ নিয়েছিল। এদের মধ্যে জেএনইউ, দিল্লি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি দারুণ ফল করেছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্য, ভাষাতত্ত্ব, অ্যানথ্রোপলজি ও ইতিহাসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেরা হয়েছে। জেএনইউ ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিয়োলজি ও ভুগোলেও সবচেয়ে ভাল র্যাঙ্ক করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে খুশি রাজ্যের শিক্ষাবিদরা। বাংলার শিক্ষা ব্যবস্থাকে গর্বিত করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…