খবর লাইভ : জ্যোতিষচর্চা করে নিজের পরিবারেই বড় বিপদ ডেকে আনলেন আমেরিকার এক মহিলা। কুসংস্কারের জেরেই নিজের স্বামী, সন্তানকে খুনের পরিকল্পনা করেন লস অ্যাঞ্জেলসের ড্যানিয়েল জনসন নামে ওই মহিলা জ্যোতিষী। তাঁর দাবি, সূর্যগ্রহণের খারাপ প্রভাবের হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে এমন পদক্ষেপ নেন তিনি। তবে বিষয়টিকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ পুলিশ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে একাধিক প্রশ্ন উঠে আসছে তদন্তকারীদের মনে। সেকারণেই জোরালো হচ্ছে পরিকল্পিত খুনের তত্ত্বও।
আরও পড়ুনঃ খুশির ইদে কামারহাটিতে সৌজন্যের রাজনীতি সৌগত-সুজনের
সোমবার খুব ভোরে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক কোস্ট হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্ত একটি বিলাসবহুল গাড়িকে দেখতে পান অনান্য গাড়িচালকেরা। পরে তাঁরাই পুলিশে খবর দেন। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। এরপর গাড়ির নম্বর দেখে খোঁজ করতেই ড্যানিয়েলের হদিশ পায় পুলিশ। ওই রাস্তাতেই আরও এক জায়গায় এক শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ। সেই শিশুকন্যা ড্যানিয়েলের বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আরও এক কিশোরীকে আহত অবস্থায় ওই হাইওয়ে থেকেই উদ্ধার করে পুলিশ।
সোমবার উত্তর আমেরিকা-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সূর্যগ্রহণ দেখা গিয়েছে। আর সেই সূর্যগ্রহণের প্রকোপ থেকে পরিবারকে বাঁচাতে নিজের পরিবারের সদস্যদের খুন করেন ড্যানিয়েল। পাশাপাশি পুলিশ সূত্রে খবর, বুধবার গ্রহণের আগে নিজের সোশ্যাল মিডিয়ায় গ্রহণ সংক্রান্ত বেশ কিছু পরামর্শও দিয়েছিলেন তাঁর অনুগামীদের। ইতিমধ্যে ড্যানিয়েলের সেই সব পোস্ট উদ্ধার করেছে পুলিশ। পোস্ট এবং লেখা দেখেই প্রাথমিক ভাবে পুলিশের মনে প্রশ্ন উঠছে, এই সূর্যগ্রহণ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন ড্যানিয়েল। কিন্তু তার জেরেই কী এমন সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বাঁধছে। ড্যানিয়েল স্বামী এবং দুই কন্যাকে নিয়ে থাকতেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…