খুশির ঈদে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা মমতার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক

খবর লাইভ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রীতি এবং ঐক্যের যে নজির বাংলায় গড়ে উঠেছে তাঁকে সম্মান জানিয়ে প্রত্যেক বছরের মতো এবারেও ইদের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হবেন তিনি। বাংলার বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা বৃহস্পতিবার সকাল থেকেই মসজিদে নামাজ পড়ছেন, মিষ্টি মুখে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। রমজান শেষে খুশির ইদ উপলক্ষে সমাজ মাধ্যমের শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে আজ উপস্থিত থাকতে পারেন তিনি।

প্রত্যেক বছরের মত এ বছরও রাজ্য সরকারের তরফে ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। উৎসবের আনন্দে জাতি কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে মহানগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রেড রোডে ধর্মীয় প্রার্থনার পর খুশির আলিঙ্গন করবেন ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ ৷ যতক্ষণ নামাজ চলবে সেই সময় রাজ ভবন থেকে গাড়ি ঘুরিয়ে ধর্মতলা হয়ে সোজা পার্ক স্ট্রিটের দিকে নিয়ে যাওয়া হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago