খবর লাইভ : দিল্লি হাই কোর্টের যে বিচারপতির বেঞ্চে জামিনের আবেদন খারিজ হয়েছিল আপ নেতা সঞ্জয় সিংয়ের, তাঁর এজলাসেই মঙ্গলবার খারিজ হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানালেন আপ নেতা তথা দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। মঙ্গলবার কেজরির জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি স্বরণ কান্ত শর্মা।
ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারিকে বেআইনি দাবি করে জামিনের আবেদন করা হয় আপের পক্ষ থেকে। সেই মামলার রায় শোনাতে গিয়ে মঙ্গলবার বিচারপতির পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী হিসাবে কোনও বাড়তি সুবিধা পেতে পারেন না কেজরিওয়াল। সেই সঙ্গে পর্যবেক্ষণ, ইডি যে তথ্য ও রাজসাক্ষী পেশ করেছে তাতে আবগারি মামলায় কেজরিওয়ালের যোগ স্পষ্ট। সেই অনুযায়ী গ্রেফতারিতেও কোনও বেআইনি পদক্ষেপ নেই বলেও পর্যবেক্ষণ বিচারপতির।
মঙ্গলবারের হাই কোর্টের রায়ের পরই আপ নেতৃত্বের দাবি তাঁরা আই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন। হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হলেও ২ এপ্রিল সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়। ছয়মাস পরে জেল থেকে মুক্ত হয়ে সঞ্জয় সিং দাবি করেন কীভাবে আবগারি নীতিতে উপার্জন করা টাকা বিজেপির কোষাগার ভরিয়েছে। মঙ্গলবার আপ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি, সঞ্জয় সিংয়ের জামিনের মামলায় ইডি-কে মামলা সংক্রান্ত বিষয়ে কিছু বলা নিয়ে সতর্কও করা হয় সুপ্রিম কোর্টে। তিনি বলেন, “সংবিধান রচয়িতারা জানতেন যে যদি নিম্ন আদালত ভুল করে তবে উচ্চ আদালতে যাওয়া যাবে।” এবার কেজরির জামিনের আবেদন সেই পথেই সুপ্রিম কোর্টে জানাবে আপ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…