ভোটের আগে তদন্তকারী সংস্থা নিয়ে কমিশনে তৃণমূল

খবর লাইভ : বিজেপি-এনআইএ যোগসাজশের অভিযোগ তুলে এবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডে আচমকাই গাজোয়ারি করতে গিয়ে মোদি সরকারের দেখানো পথেই তদন্ত শুরু করেছে এনআইএ। লোকসভা ভোটের আগে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরেই রাজ্য পুলিশকে কিছু না জানিয়েই ভূপতিনগরে গিয়ে দাদাগিরি করতে গিয়ে গ্ৰামবাসীদের আক্রোশের মুখে পড়তে হয় এনআই আধিকারিকদের। এই আবহে সোমবার মোদি সরকারের তুঘলকি রাজনীতির বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এনআইএ-রাজ্য সংঘাত আরও চরমে। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। পাশাপাশি রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি সংঘাতের জল গড়াচ্ছে আদালতেও। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হচ্ছে তৃণমূল।

এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ দোলা সেন। তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলিকে ঠিকমতো কাজ করতে না দিতেই লাগাতার গায়ের জোরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে। আমরা মনে করি নির্বাচন কমিশন নিরপেক্ষ জায়গা। আমরা আশা রাখি কমিশন আমাদের কথা শুনবেন। আর সেকারণেই সোমবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০ প্রতিনিধি নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। তবে দোলা এদিন কেন্দ্রকে আক্রমণ করে জানিয়েছে আচমকা ভোটের মুখে বিজেপির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে এনআইএর উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হয়েছে। সেই বৈঠকেই ভূপতিনগরের রুটম্যাপ ছকা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। ইতিমধ্যে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বিষয়টি জানানো হয়েছে। প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ শান্তনু সেন, সাংসদ নাদিমুল হক, সাংসদ দোলা সেন, সাংসদ সাকেত গোখলে, সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ আবীর রঞ্জন বিশ্বাস এবং তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা।

আরও পড়ুনঃ গঙ্গাধরপুরের প্রতিবাদী কৃষকরা অনশনে বসার হুমকি দিলেন

মূলত কেন্দ্রের মোদি সরকারের অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশে এজেন্সির অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে মামলার প্রস্তুতি শুরু তৃণমূলের। ওদিকে এনআইএ-এর তরফেও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দিল্লিতে সদর দফতরেও পাল্টা অভিযোগ জানিয়েছে এনআইএ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago