খবর লাইভ : তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের উপর হামলার অভিযোগ উঠল লোকসভা ভোটে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর বিরুদ্ধে তালা ভেঙে বড়মা বীণাপানি দেবীর ঘরের দখল নেওয়ার অভিযোগ উঠেছে। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ কতটা সুস্থ শামি? নিজেই দিলেন আপডেট
ভিডিয়োয় একটি কোল্যাপসিবল গেটের তালা ভাঙতে দেখা গিয়েছে শান্তনুকে। মমতাবালার অভিযোগ, শান্তনু তাঁর দলবল নিয়ে তাঁর ঘরে ঢুকেছেন। তাঁকে গালিগালাজ করেছেন। প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তিনি আতঙ্কে আছেন।শান্তনুর দাবি, বড়মা প্রয়াত হওয়ার পর থেকে তাঁর ঘরে ঢুকতে পারেন না শান্তনু ও তাঁর পরিবার। নাতি হিসাবে তাঁরও বড়মার ঘরে ঢোকার অধিকার রয়েছে। সেই কারণেই তিনি বড়মার ঘরে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘর তালা দিয়ে রাখা হয়েছিল। তাই তালা ভেঙে ঢুকেছেন তিনি। মতুয়াদের নিয়ে তৈরি দু’টি পৃথক ধর্মীয় সংগঠনের তাঁরা দু’জন কর্ণধার। সেখানেও ভক্তদের মধ্যে বিজেপি-তৃণমূল ভাগাভাগি স্পষ্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…