খবর লাইভ : ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই আপডেট। গতবছর একদিনের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামেননি শামি। চোটের জন্য চলতি আইপিএলে খেলতে পারছেন না মহম্মদ শামি। সম্প্রতি হয়েছে অস্ত্রোপচারও। ধীরে ধীরে তিনি যে সুস্থ হচ্ছেন তারই বার্তা দিলেন ভারতীয় এই পেশার।
রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শামি। যেখানে দেখা যাচ্ছে, দুহাতে ক্রাচ নিয়ে দাঁড়িয়ে তিনি। যদিও বহুদিন পর নিজের পায়ে দাঁড়াতে দেখা যায় শামিকে। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আগের জীবনে ফিরছি। সাফল্যের জন্য ক্ষুধার্ত। পথ হয়তো কঠিন, কিন্তু গন্তব্যে পৌঁছে তার মূল্য পাব।” স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেট সমর্থকরাও খুশি শামির এই ছবি দেখে।
আরও পড়ুনঃ এবার বামেদের হাত ছাড়তে চলেছে কংগ্রেস
গতবছর বিশ্বকাপের কিছু ম্যাচ গোড়ালির চোট নিয়েই খেলেন শামি। যে কারণে ব্যথা কমানোর ইঞ্জেকশনও নিয়েছিলেন। তারপর লন্ডনে তাঁর অস্ত্রোপচার হয়। চোটের কারণে আইপিএল খেলতে পারছেন না তিনি। এমনকিন সূত্রের খবর আসন্ন টি-২০ বিশ্বকাপেও নেই শামি। তবে শামি নিয়মিত ছবি দিয়ে নিজের উন্নতির কথা জানাচ্ছেন । গত ৩১ মার্চের ছবিতে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় গুজরাত টাইটান্সের বোলারকে। পায়ে ব্যান্ডেজ বাঁধা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…