খবর লাইভ : সন্দেশখালির ছায়া এবার হুগলির গঙ্গাধরপুরে। সন্দেশখালির ত্রাস তথা ইডির হাতে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে এলাকার লোকজনের জমি দখলের অভিযোগ উঠেছিল। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগে সোচ্চার হয়েছেন সন্দেশখালির হাজার হাজার মানুষ। যা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সমস্ত বিরোধী দলই সোচ্চার হন তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান ও তাঁর লোকজনের বিরুদ্ধে। বাধ্য হয়ে তৃণমূল শাহজাহানকে দল থেকে সাসপেন্ড করে।
আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার গান তিন দিনে শুনলেন ১ কোটি মানুষ!
সেই একই ঘটনা এবার হুগলির চণ্ডী থানার গঙ্গাধরপুরে। গঙ্গাধরপুর এলাকায় একদল চাষিকে ভয় দেখিয়ে চাষের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মাটি মাফিয়ার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই মাটি মাফিয়ারা যাতে মাটি নিয়ে অন্যত্র যেতে পারে তার জন্য কৃষকদের গরমের বরো ধান পর্যন্ত চাষ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কৃষকরা মাটি মাফিয়াদের বেশ কয়েকজনের নাম কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন সহ প্রশাসনের কর্তাদের কাছে পাঠান। সেই খবর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই অভিযোগকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুনের হুমকি ও মহিলারা বাড়ির বাইরে বেরোলেই তাঁদের উপর হামলা চালানো হবে বলে মাটি মাফিয়ারা হুমকি দিয়ে আসেন। শুধু তাই নয়, চাষের জমি কিভাবে চাষ করতে পারেন চাষিরা সেই শাসানিও দেওয়া হয় বলে অভিযোগকারীদের দাবি। এমতাবস্থায় ওই অভিযোগকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশের কাছে অভিযোগ জানাতে ভয় পেলেও ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন। রাজ্যপালের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন প্রতিবাদী চাষীরা। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাষী বলেন, ‘আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কলকাতায় অনশন করার। প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা রাজভবনের সামনে গিয়ে অনশনে বসবো।’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘সিঙ্গুরের মতো আন্দোলন গঙ্গাধরপুরের কৃষকরাও করবেন। তাঁদের পাশে আমরা আছি।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও এই ঘটনার নিন্দা করেছেন। তিনিও চাষীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…