এবার হার্দিকের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন তিনি?

খবর লাইভ : এবার হার্দিক পান্ডিয়ার পাশে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় । ২০২৪ আইপিএল শুরু হওয়ার পর থেকেই হারের মুখ দেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক মুম্বইয়ের। এরপর থেকেই মুম্বই অনুরাগীদের বিদ্রুপের মুখে পড়েন তিনি। আর এই নিয়ে এবার মুখ খোলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ ভূপতিনগরে এনআইএ-র গাড়ি ভাঙচুর, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

রবিবার আইপিএল-এর ম্যাচে নামছে দিল্লি। প্রতিপক্ষ মুম্বই। সেই ম্যাচে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ দর্শকদের হার্দিককে ধিক্কার জানানো উচিত নয়। এটা একেবারেই ঠিক নয়। রোহিত শর্মা আলাদা ক্লাসের ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সই তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে। কিন্তু এটা হার্দিকের দোষ নয় যে, তাঁকে মুম্বই থেকে অধিনায়ক করা হয়েছে।”

২০২৪ আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয়। পাঁচ বার আইপিএল জয়ী রোহিতকে সরানোয় দর্শকরা ক্ষোভ সোশাল মিডিয়ায় উগরে দেয়। মাঠে বল গড়ানোর পর দর্শকরা নানা ভাবে ব্যঙ্গ করেছে হার্দিককে। এরপর টানা ম্যাচ হারে আরও বিদ্ধস্ত্য হার্দিক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago