কুঠুরি ঝাঁট দিচ্ছেন নিজেই, হিন্দি ছবি দেখে এবং বই পড়ে তিহাড়ে সময় কাটছে কেজরিওয়ালের

খবর লাইভ : গ্রেফতার হওয়ার পর নয় নয় করে দুই সপ্তাহ কেটে গিয়েছে। এই মুহূর্তে তিহাড় জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে কেমন কাটছে তাঁর, সামনে এল খুঁটিনাটি।তিহাড়ের ২ নম্বর জেলে রয়েছেন কেজরিওয়াল। ছোট্ট কুঠুরিতে অসুবিধে হলেও, মুখফুটে কাউকে কিছু বলেননি তিনি। বরং বই পড়ে, সিনেমা দেখে সময় কাটাচ্ছেন বলে খবর।জেল সূত্রে খবর, কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছে কেজরিওয়ালকে। জেলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে স্বাভাবিক থাকার চেষ্টা করছেন তিনি।
সকালে উঠে যোগব্যায়াম করেন কেজরিওয়াল। চা-পাউরুটি খাওয়ার পর পায়চারি করেন কিছু ক্ষণ। নিজের কুঠুরি নিজেই ঝাঁট দেন কেজরিওয়াল।জেলের কুঠুরিতে দেওয়ালে একটি টিভি লাগানো রয়েছে। কিন্তু বসার কোনও চেয়ার বা টুল নেই। দাঁড়িয়েই কেজরিওয়াল টিভি দেখেন। বিশেষ করে হিন্দি ছবি দেখেন তিনি।জেল সূত্রে খবর, মাঝে মধ্যে খুবই অস্থির হয়ে পড়েন কেজরিওয়াল। এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকেন। হঠাৎ করেই বসে পড়েন নিজের বিছানায়। কোনও বই নিয়ে পড়তে শুরু করে দেন।গত ১ এপ্রিল তিহাড়গমন হয় কেজরিওয়ালের। ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেই থাকার কথা। জেলে ওষুধপত্রের সঙ্গে ‘রামায়ণ’, ‘মহাভারত’ এবং ‘How Prime Ministers Decide’-এই তিনটি বই নিয়ে গিয়েছেন।আম আদমি পার্টির দাবি, গ্রেফতার হওয়ার পর থেকে এখনও পর্যব্ত ৪.৫ কেজি ওজন কমে গিয়েছে কেজরিওয়ালের। তবে জেলসূত্রের দাবি, কেজরিওয়ালের স্বাস্থ্যে তেমন কোনও পরিবর্তন ঘটেনি।এক কারা আধিকারিক জানান, রক্তচাপ স্বাভাবিক রয়েছে কেজরিওয়ালের। শর্করার মাত্রাও স্বাভাবিক রয়েছে। ৬৫ কেজি ওজন আপাতত। তেমন কোনও পরিবর্তন নেই।
তিনি বাইরে এলে দুজন সাদা পোশাকের, দুজন উর্দিধারী তাঁকে ঘিরে রাখছে। কেজরিওয়ালের উপর যাতে হামলা না হয়, তার জন্যই এই সতর্কতা অবলম্বন তিহার কর্তৃপক্ষের। বাড়তি সতর্কতা হিসেবে তাঁর নিরাপত্তার লোকজনও পরিবর্তন করে দেওয়া হচ্ছে। জেলে আসার পর থেকে অরবিন্দ কেজরিওয়াল কারও সঙ্গে কথা বলেননি। কিংবা কিছু চাই বলে দাবিও করেননি। জেল সূত্রে জানা গিয়েছে, আদালতের অনুমতি ছাড়া কোনও সরকারি ফাইল সই করানোর জন্য ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁর নির্দিষ্ট করা ১০ জনকে কথাবার্তা বলা বা দেখা করার জন্য ঢুকতে দেওয়া হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago