বাল্টিমোরের সেতু বিপর্যয়ে ষড়যন্ত্রের তত্ত্ব! বাড়ছে চিন যোগের সম্ভাবনা

খবর লাইভ : ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু বিপর্যয়ের স্মৃতি এখনও ভয় ধরাচ্ছে। চিন্তা বাড়ছে নিরাপত্তা নিয়ে। সত্যিই কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা? চিনা যোগের সম্ভাবনা জোরালো হওয়ায় মাথাচাড়া দিচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব। বাল্টিমোর বন্দর থেকে যাত্রা করে একটি ভারতীয় জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটি স্তম্ভে। তৎক্ষণাৎ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্যাটাপসকো নদীতে। এরপরই দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ‘ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ এই দুর্ঘটনার তদন্তে নেমেছে। এরপরই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে।

আরও পড়ুনঃ ২২ রাজ্যেই বইবে লু! সুস্থ থাকতে কী করণীয় জানিয়েছে মৌসম ভবন

সেতু বিপর্যয়ের পর থেকেই সমাজমাধ্যমে এসেছে আমেরিকার ৯/১১-এর হামলার প্রসঙ্গ। যে সময় জাহাজটি দুর্ঘটনায় পড়ে সেই সময়ে জাহাজে বিদ্যুৎ ছিল না। এমন ঘটনা সাইবার হামলার ফলে হয় বলে অনেকে আশঙ্কা করছেন। আমেরিকা এবং চীনের সম্পর্কের অবনতি সর্বজনবিদিত। তাহলে কি এম ভি দালিতে সাইবার হামলা করেছেন চিনা হ্যাকারেরা? চলতি বছরের শেষে আমেরিকায় নির্বাচন।গোয়েন্দাদের দাবি, চিনা হ্যাকারেরা আমেরিকার উচ্চপদস্থ সরকারি অফিসার, সাংবাদিক, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তি, রাজনীতিবিদদের উপর নজরদারি চালাচ্ছে। সেই কারণে সম্প্রতি আমেরিকা এপিটি৩১ নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তারপরই কি এত বড় পদক্ষেপ ড্রাগনের দেশের? চিনা হামলার তত্ত্ব অবশ্য মানতে নারাজ হোয়াইট হাউস এবং বাল্টিমোর প্রশাসন। ওয়াশিংটনে চিনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইয়ু চিনের যুক্ত থাকার অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন যেকোনও ধরণের বিপর্যয় ঘটলে এই ধরনের ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসে। এতে দু’দেশের সম্পর্কের অবনতি হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দুই দেশের প্রশাসনকে আরও সদর্থক ভূমিকা নিতে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago