২২ রাজ্যেই বইবে লু! সুস্থ থাকতে কী করণীয় জানিয়েছে মৌসম ভবন

খবর লাইভ : বাড়ছে গরম। ঝরছে ঘাম। চৈত্রের চাঁদিফাটা রোদ মনে করাচ্ছে তাপপ্রবাহের দুঃসহ স্মৃতি। এর মাঝেই মৌসম ভবন উত্তর ভারতের সবক’টি রাজ্যের পাশাপাশি দেশের মোট ২২টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করল। ২২টি রাজ্যেই লু বইতে পারে জানাল আবহাওয়া অফিস। এই সময় কী করণীয় এবং কী কী করা উচিত নয় তাও জানাল আইএমডি।

জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এবং মৌসম ভবন যৌথভাবে তৈরি করেছে এই তাপপ্রবাহের মাঝে মানুষ কীভাবে সুস্থ থাকবে। তৈরি করা হয়েছে ‘অ্যাকশন প্ল্যান’। গরমের মধ্যেই দেশে চলবে লোকসভা ভোট। সেই কারণে বলা হয়েছে,
• সভা-সমিতিতে বদ্ধ পরিবেশ সৃষ্টি না হয়, ছোট পরিসরে যাতে বহু মানুষ একসঙ্গে ঢুকে না পড়েন, তার ব্যবস্থা করতে হবে।
• ঘন ঘন জল বা জলীয় পদার্থযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
• সুতির হালকা পোশাক পরতে হবে।
• বেশি পরিমাণে ওআরএস রাখতে হবে।

আরও পড়ুনঃ চোখ পড়তেই মঞ্চে ডেকে নিলেন সায়নী! জানেন কে?

একইসঙ্গে যে সমস্ত মানুষের থাকার জায়গা নেই, তাঁদের গরম থেকে বাঁচাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গরমকালে পেটের সমস্যা বৃদ্ধি পায় সেই কারণে খাবারের দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago