খবর লাইভ : বেআইনি মাটির গাড়ি ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ধনিয়াখালি থানার পলাশী গ্রামে। মৃত ব্যক্তি একজন মাছ বিক্রেতা ছিলেন। বাজারে যাওয়ার সময় তাঁকে সজোরে ধাক্কা মারে একটি বেআইনি মাটির ট্রাক্টর। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মাটি তোলা হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যার কারণেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায়। এদিন এলাকাবাসীরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান।
আরও পড়ুনঃ ডাক বিভাগের অভিযোগ শোনার উদ্যোগ, বসছে ‘ডাক আদালত’
ধনিয়াখালির মতো হুগলির চণ্ডীতলা থানার বনমালীপুরেও বেআইনি মাটি কাট কাটার গাড়ির ধাক্কায় গত শুক্র ও সোমবার দুজন আহত হন। একজনের পায়ে ও হাতে চোট লাগে। আর একজনের বুকে আঘাত লাগে মাটির গাড়ি ধাক্কায়। তবে মাটি মাফিয়াদের হুমকির জেরে কেউই পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি। মাটি মাফিয়া শম্ভু মান্না বলেন, ‘আমাদের বাড়িতে কেউ আহত হয়নি।’ এই ঘটনার পর অবশ্য বনমালীপুর এলাকার লোকজন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বছর দুই আগেও বনমালীপুরে শম্ভু মান্নাদের বেআইনি মাটির গাড়িতে আহত হয়ে এক ব্যক্তি তাঁর একটি হাত খুইয়েছেন। তারপরও বন্ধ হয়নি বেআইনি কাজ। এলাকাবাসীদের অভিযোগ, তৃণমূলের নেতা হওয়ার কারণেই পুলিশ বেআইনি এই কাজ বন্ধ করতে চাইছে না।
এদিকে জাঙ্গিপাড়ার বাহানা গ্রামেও বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে। যে ব্যক্তি কাটছে কিছুদিন আগেই শেখ কুতুবউদ্দিন নামে ওই মাটি মাফিয়ার বিরুদ্ধে ফুরফুরা এলাকায় ডাকাতিয়া নদীর বাঁধের মাটি বেআইনিভাবে কাটার অভিযোগ উঠেছিল। পুলিশ অবশ্য নদী থেকে মাটি কাটার কাজ বন্ধ করলেও ফের বাহানায় বেআইনিভাবে মাটি কাটার কাজ শুরু করেছে কুতুব।
হুগলি গ্রামীণ জেলা পুলিশের সুপার কামনাশিস সেন অবৈধ কাজ বন্ধ করতে করা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…