খবর লাইভ : দীর্ঘদিন ধরে দেশের ডাক বিভাগ সংক্রান্ত অভিযোগ শোনার বিশেষ উদ্যোগ নিল রাজ্যের ডাক বিভাগ। বিজেপির ভ্রান্ত নীতির চাপে পথ হারাতে বসা ডাক বিভাগকে খানিকটা অক্সিজেন দেওয়ার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় মাঝে মাঝে, এটাও সেই রকমই একটি উদ্যোগ। ভার্চুয়াল মাধ্যমে শোনা হবে গ্রাহকদের অভিযোগ। তবে বিচারাধীন কোনও সমস্যা শোনা হবে না।
আরও পড়ুনঃ সব ভিভিপ্যাট-এর নথি মেলানোর দাবি, কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের
গ্রাহকদের জন্য ডাক আদালত বসতে চলেছে । এ রাজ্যের পাশাপাশি আন্দামান ও নিকোবর এবং সিকিমের গ্রাহকরাও এতে অংশ নিতে পারবেন। আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টায় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের সদর দফতর যোগাযোগ ভবনে এই আদালত বসবে। জানানো যাবে পেনশন সংক্রান্ত অভিযোগও। যাঁরা অভিযোগ জানাতে চান, তাঁদের ১২ এপ্রিলের মধ্যে ইমেলে বা ডাকযোগে তা পাঠাতে হবে। ডাক বিভাগ জানিয়েছে, চিঠি পাঠানোর ঠিকানা, ‘এস দাস, এডিপিএস (পিজি), অফিস অব চিফ পোস্ট মাস্টার জেনারেল, ওয়েস্টবেঙ্গল সার্কেল, পি-৩৬, সিআর অ্যাভিনিউ, কলকাতা-১২’। এছাড়া ‘cpmg_wb@indiapost.gov.in ঠিকানায় ইমেল পাঠানো যাবে। অভিযোগপত্রের সঙ্গে দিতে হবে নিজের মোবাইল নম্বর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…