আইপিএল-এর মাঝেই সব ফ্র্যাঞ্চাইজিকে ডেকে পাঠালো বোর্ড, বসতে চলেছে মেগা বৈঠক

খবর লাইভ : চলছে আইপিএল । আর তারই মাঝে আইপিএল-এর দশ দলের মালিকদের ডেকে পাঠালো ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর , আগামী ১৬ এপ্রিল আহমেদাবাদে হবে একটি বৈঠক।সেখানে ডাকা হয়েছে ১০ দলের মালিকদের। সেদিন ওখানে রয়েছে গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা। আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকেই ডাকা হচ্ছে। মালিকদের পাশাপাশি সিইও এবং শীর্ষস্থানীয় কর্তারা থাকবেন। তবে কি নিয়ে এই বৈঠক তা এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, আগামী বছরের মেগা নিলাম নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনে শহিদের মৃত্যুর তদন্ত হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আইপিএল মালিকদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও কর্মসূচি এখনও জানানো হয়নি। আইপিএল দ্বিতীয় মাসে পা দেবে। ফলে স্টেকহোল্ডারদের গেট টুগেদারের এটাই সেরা সময়।” তবে মনে করা হচ্ছে, ক্রিকেটার ধরে রাখার নীতি বা ‘রিটেনশন পলিসি’ নিয়ে আলোচনা হতে পারে। জানা যাচ্ছে, এই বৈঠকে থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।

২০২৫ সালে পরবর্তী মেগা নিলাম। সূত্রের খবর, বৈঠকে স্যালারি ক্যাপ নিয়ে আলোচনা হতে পারে। আগের নিলামে প্রতিটি দল ১০০ কোটি খরচ করতে পারত। মনে করা হচ্ছে টাকার অঙ্ক হয়তো বাড়তে পারে। আর এই সব নীতি নির্ধারণ করার জন্যই এই বৈঠক আয়োজন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago