জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে মৃত ৫, শোকবার্তা প্রধানমন্ত্রীর

খবর লাইভ : মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। বার্নিশ, সাপটিবাড়ি ব্লক সহ আশপাশের প্রায় দশ কিমি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত প্রায় তিন শতাধিক। এই ঘটনায় দু:খ প্রকাশ করেছে মৃত পরিবারদের সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি-ময়নাগুড়ি এলাকায় ঝড়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।

প্রসঙ্গত, এদিনের মাত্র ১৫ মিনিটের ঝড়ে এদিন লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে ওই এলাকার প্রায় ৫০০ বাড়ি-ঘর উড়িয়ে নিয়ে যায়। পাকা বাড়িগুলির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। কাঁচা বাড়িগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি। এরই সঙ্গে ঝড়ে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। প্রচুর গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল পড়ে আহত হয়েছেন বহু মানুষ। গাছের ডালের আঘাতে এবং ঝড়ের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাছাড়া ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাড়িও উল্টে যায়।

আরও পড়ুনঃ বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি কমিশনের

এর পাশাপাশি বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে এলাকাগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই জলপাইগুড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি মৃতের পরিবারদের সঙ্গে দেখাও করেছেন। আগামিকাল রাজ্যপাল জলপাইগুড়িতে আসবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago