অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া

খবর লাইভ : অপেক্ষার শেষ। অবশেষে শনিবার দুপুরে সামনে এল কালীঘাট মন্দিরের সোনার চূড়া। চড়া রোদে ঝলমলিয়ে উঠল সেই চূড়া। ২৪ ক‌্যারেট সোনা দিয়ে মোড়া হয়েছে মন্দিরের তিন তিনটে চূড়া। যা দেখে ভরদুপুরে চোখ ধাঁধিয়ে দিল ভক্তদের।

কালীঘাট মন্দিরের সংস্কারের অন্যতম অঙ্গ হল এই সোনার মুকুট। এর আগে ২০০ বছরের প্রাচীন কালীঘাট মন্দির সংস্কারের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেই মোতাবেক ২০১৯ সালে সেই দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুরসভাকে। ২০২৩ এর জুন মাসে সামান‌্য রদবদল করে সিদ্ধান্ত হয় মন্দিরের ভিতরে সংস্কারের কাজ করবে রিলায়েন্স গোষ্ঠী ও বহিরাঙ্গের সংস্কার করবে কলকাতা পুরসভা। আপাতত সেভাবেই এগিয়ে চলেছে কাজ।

আরও পড়ুনঃ আরসিবি ম্যাচে চোট, দিল্লি ম্যাচে কী আছেন কেকেআরের ভেঙ্কটেশ ?

মন্দিরের অন্দরসজ্জার জন‌্য ৩৫ কোটি টাকা খরচ করছে রিলায়েন্স। সেই টাকা দিয়েই নির্মিত হল মন্দিরের সোনার চূড়া। অসমের কামাখ্যা মন্দিরের চূড়া সোনা দিয়ে বাঁধানো হয়েছে ২০২০ সালে। এবার কলকাতার গর্ব কালীঘাট মন্দিরও ঢুকে পড়ল সেই তালিকায়। অনেক ভক্তের মতে, কালীঘাটের মায়ের রূপ তাঁর ভয়ঙ্কর রূপের শ্রেষ্ঠ নিদর্শনগুলির অন্যতম। এই কালী মন্দির বাংলার স্থাপত্যের এক অন‌্যতম নিদর্শন। মন্দিরের মাথায় রয়েছে তিনটি তিনকোনা চূড়া। তিনটে চূড়ায় রয়েছে তিনটি স্তম্ভ। মাঝের স্তম্ভে রয়েছে একটি পতাকা। এতদিন সবকটি ছিল মাটির। এবার তা হল সোনার। প্রায় ৫০ কিলোগ্রাম সোনা ব‌্যবহার করা হয়েছে মন্দিরের চূড়ায়। সোনায় মুড়লেও আগের স্থাপত্য প্রায় পুরোটাই অবিকৃত রেখে সংস্কার করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে ভোগের ঘর, নাটমন্দির, মূল মন্দির, বলির জায়গাও আমূল সংস্কার করা হচ্ছে। সেই কাজ প্রায় শেষের পথে। শনিবার প্রায় নিঃশব্দে মন্দিরের সোনার চূড়া খুলে দেওয়া হলেও খুব শীঘ্রই একটি অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বােধন হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago