বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠের গলায় মালা দিলেন দিলীপ!

খবর লাইভ : মেদিনীপুর নয়, এবার তিনি লড়ছেন বর্ধমান-দুর্গাপুরে। কিন্তু পোড় থাওয়া দিলীপ ঘোষও ভুল করে বসলেন।এবার বর্ধমানের মহারাজা ভেবে রাজপরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের গলায় মালা দিয়ে বসলেন বিজেপি প্রার্থী। শুধু এখানেই থেমে থাকেননি, দিলেন ‘মহারাজ উদয়চাঁদ অমর রহে’ স্লোগানও। ভুল ধরিয়ে দিতেই দিলীপের পাল্টা প্রশ্ন, এখানে আবার কাপুর এল কোথা থেকে?

আসলে ফলকের উপর লেখা ছিল ‘রাজা বন বিহারী কপুর বাহাদুর সিএসআই। দেওয়ান-ই-রাজ ১৮৭৭-১৮৮৫ খ্রীষ্টাব্দ।’ কিন্তু, তা খেয়াল করেননি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।প্রচারে বেরিয়ে রবিবার তিনি গিয়েছিলেন মহারাজা উদয়চাঁদের মূর্তিতে মালা দিতে। তার বদলে রাজপরিবারের ঘনিষ্ঠ বনবিহারী কাপুরের গলায় মালা দিয়ে বসেন।

আরও পড়ুনঃ আজ আইএসএল-এর ম্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ চেন্নাইয়ান
মাল্যদানের পর দিলীপ ঘোষ বলেন, ‘বা! মহারাজ উদয় চাঁদ অমর রহে!’ নীচে থেকে কেউ একজন তাঁর ‘ভুল ভাঙান’। এরপর নিজেই ফলক থেকে বাহাদুর শব্দটি পড়েন। তারপর মূর্তির দিকে তাকিয়ে রসিকতা করে দিলীপ ঘোষ বলেন, ‘গোঁফটা ভালই রয়েছে।’
রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘মেদিনীপুর থেকে তিনি এখানে এসেছেন। বর্ধমানের ইতিহাস কিছু জানেন না। যিনি গোরুর দুধে সোনা খুঁজে পান তাঁর থেকে আর কী আশা করব।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago