খবর লাইভ : শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শেখ শাহজাহানরা গ্রেফতারের পরেও এখনও বহু দুর্নীতিবাজ তৃণমূলের অন্দরে রয়ে গেছেন। যাঁরা এমন দুর্নীতি করেছেন যে, যার জেরে লোকসভা ভোটে চরম অস্বস্তির মধ্যে পড়তে পারেন তৃণমূলের ভালো প্রার্থীও। হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিভা ও যোগ্যতার নিরিখে তাঁর ধারে ও ভারের কাছে যাওয়া নেতার সংখ্যা খুব কমই বলা যেতে পারে। তিনবারের সাংসদ কল্যাণ এবারে চতুর্থ বার জয়ের জন্য ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু কিছু কিছু নেতার বদান্যতার জেরে মানুষের ক্ষোভের মুখে পড়তে পারেন অত্যন্ত সৎ এবং সজ্জন বলে পরিচিত এই আইনজীবী প্রার্থীও।
আরও পড়ুনঃ মর্মান্তিক, পাতিয়ালায় জন্মদিনের কেক খেয়ে বিষক্রিয়ায় মৃত নাবালিকা
হুগলির জাঙ্গিপাড়ার রাধানগর গ্রাম পঞ্চায়েত তেমনি একটি এলাকা। যেখানে ঠিকাদার থেকে নেতা হওয়া জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে চরম ক্ষোভ এলাকাবাসীর। ঠিকাদার হলেও কারো দয়া দাক্ষিণ্যে জাহাঙ্গীর বর্তমানে রাধানগর অঞ্চল যুব তৃণমূলের সভাপতি। তবে রাধানগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত দায়িত্বই যেন তাঁকে দিয়ে রেখেছে কোনও কোনও নেতা। আর চোখ খুললেই দেখা যাচ্ছে রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুড়ি, মুড়কির মতো দুর্নীতি। শৌচাগার নির্মাণ, ১০০ দিনের কাজ, ইন্দিরা আবাস বা গীতাঞ্জলি আবাস যোজনা প্রকল্প সবেতেই দুর্নীতির ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই পঞ্চায়েতের অধীনে কৃষ্ণপুর গ্রামে একটি ড্রেন তৈরি হওয়ার কথা ছিল। যেটির জন্য বরাদ্দ করা হয়েছিল প্রায় ৯০ হাজার টাকা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ড্রেনটি দশ ভাগের তিন ভাগ হলেও বাকি সাত ভাগ না করেই টাকা তুলে নেওয়া হয়েছে। এই ধরনের অভিযোগ রাধানগর পঞ্চায়েতে ভুরি ভুরি রয়েছে। তবুও কেন তৃণমূল সন্দেশখালির শেখ শাহজাহানের দোসর জাহাঙ্গীরদের পদে বহাল রেখে দেয়!
এছাড়াও এই পঞ্চায়েত এলাকায় সালিশি সভার নামে টাকা নেওয়া থেকে শুরু করে, টাকার বিনিময়ে লোকের জায়গা জোর করে দখল করে নেওয়া কী নেই! কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বাবলু মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির জমির ওয়ারিশন সার্টিফিকেট এক মহিলাকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এই পঞ্চায়েতের বিরুদ্ধে। আদালত তীব্র ভাষায় তিরস্কার করে রাধানগর পঞ্চায়েতকে। তারপরেও একই কায়দায় বেআইনি কাজ করে চলেছেন এই পঞ্চায়েতের কিছু ব্যক্তি। তবে এই এলাকার পুরনো দিনের তৃণমূলের কেউই সেভাবে সম্মান না পাওয়াই তাঁরা রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…