খবর লাইভ : ষোড়শ অধ্যক্ষ মহারাজের প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ । শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের বৈঠকে প্রবীনতম অছি হিসাবে তাঁর নাম চূড়ান্ত হয়। বেলুড় মঠ সূত্রে খবর সপ্তদশ অধ্যক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব সামলাবেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার পর ২৬ মার্চ রামকৃষ্ণলোকে যাত্রা করেন স্বামী স্মরণানন্দ।তাঁর জীবনাবসানের পর অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে স্বামী গৌতমানন্দকে নির্বাচিত করা হয়েছে। আপাতত অধ্যক্ষের সব দায়িত্বই সামলাবেন তিনি। ৭ এপ্রিল প্রয়াত অধ্যক্ষের ভান্ডারা অনুষ্ঠানের পর মাস খানেকের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী অধ্যক্ষ নির্বাচিত করা হবে বলেই রামকৃষ্ণ মঠ সূত্রে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…