খবর লাইভ : বাড়ছে জলদস্যুদের দাপট। চলতি মাসেই সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পণ্যবাহী জাহাজকে উদ্ধার করার পর এবার নয়া সাফল্য ভারতীয় নৌসেনার । এবার রুদ্ধশ্বাস ১২ ঘণ্টার অপারেশন শেষে ‘আল-কাম্বার ৭৮৬’কে উদ্ধার করা সম্ভব হল। আরবসাগরে এই অভিযানে ২৩ জন পাকিস্তানি নাবিককেও উদ্ধার করেছে ভারত।
নৌসেনার তরফে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকাটি অপহরণ করে ৯ সশস্ত্র জলদস্যু! খবর পাওয়া মাত্রই দ্রুত ভারতীয় নৌসেনার টহলদারি জাহাজ ‘INS সুমেধা’ ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের ব্যবধানে যুদ্ধজাহাজ আইএনএস ত্রিশূলও পৌঁছে যায়। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর জলদস্যুদের কবল থেকে উদ্ধার নৌকা ও নাবিকরা। কিছু পরীক্ষার পর স্বাভাবিক কাজে ফেরানো হবে উদ্ধার হওয়া নৌকাকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…