মাসের অর্ধেক দিন বন্ধ ব্যাঙ্ক! এপ্রিলের ছুটির তালিকা দেখে চিন্তায় গ্রাহকরা

খবর লাইভ : এপ্রিল মাসের ছুটির তালিকা ব্যাঙ্ক কর্মচারীদের মুখে হাসি ফোটালেও চিন্তায় রেখেছে গ্রাহকদের। আগামী মাসে মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের পরিষেবা! বিপাকে পড়তে চলেছেন সাধারণ মানুষ। যদিও এই ছুটির তালিকা সারাদেশের বিভিন্ন উৎসবের কথা মাথায় রেখেই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রতিটি রাজ্যের আঞ্চলিক ছুটির কারণেই হলিডে লিস্ট দীর্ঘ, বলছেন ব্যাঙ্ক কর্তারা। যদিও ছুটির জেরে অনলাইন পরিষেবায় বিঘ্ন ঘটবে না বলেই জানানো হয়েছে।

এক নজরে এপ্রিল মাসে ব্যাঙ্ক হলিডে-র তালিকা

১ এপ্রিল: বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে বন্ধ থাকবে ব্যাংক (ব্যতিক্রম চণ্ডীগড়, সিকিম, মিজোরাম, হিমাচল প্রদেশ, মেঘালয় ও বাংলা)।

৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষে তেলেঙ্গানা ও জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে

৯ এপ্রিল : গুড়ি পরওয়া, উগাড়ি উৎসব, তেলুগু নববর্ষ, সাজিবু নংমাপানবা, প্রথম নবরাত্র তাই ছুটি থাকবে একাধিক রাজ্যের ব্যাংকে।

১০ এপ্রিল : বোহাগ বিহু, চেইরাওবা, বৈশাখী ও বিজু উৎসব উপলক্ষে ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।

১৩ এপ্রিল : দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাঙ্ক এমনিতেই ছুটি থাকবে।

১৫ এপ্রিল : বোহাগ বিহু ও হিমাচল দিবস উপলক্ষে এদিন বন্ধ থাকবে অসম ও হিমাচলপ্রদেশের ব্যাংক।

১৬ এপ্রিল : রামনবমী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২০ এপ্রিল : গরিয়া পুজো উপলক্ষে ত্রিপুরায় ব্যাঙ্ক হলিডে।

২৭ এপ্রিল: চতুর্থ শনিবার হিসেবে তাই বন্ধ ব্যাঙ্কের পরিষেবা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago