জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লো ট্যাক্সি, মৃত অন্তত ১০!

খবর লাইভ : শুক্রের সকালে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে  দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ল যাত্রিবাহী ট্যাক্সি। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এখনও পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা গেছে।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষকে মহিষাসুরের সঙ্গে তুলনা করলেন কীর্তি আজাদ

স্থানীয় সূত্রে জানা যায় যাত্রিবাহী ট্যাক্সিটি শ্রীনগরের দিকে যাচ্ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সড়কের রাস্তা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ হয়ে রয়েছে। তার উপর গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। খাদে নেমে ট্যাক্সির ধ্বংসাবশেষ সরিয়ে যাত্রীদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে SDRF-কে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago