কাগজ দিয়েই মাপা যাবে সুগার লেভেল! আইআইটির গবেষণায় বড় আবিষ্কার

খবর লাইভ : চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী সাফল্য, এবার এক টুকরো কাগজ ব্যবহার করে নিজেই পরীক্ষা করতে পারবেন রক্তে শর্করার মাত্রা। খরচ মাত্র ১০ টাকা! অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আর তা সম্ভব করে দেখিয়েছেন IIT পড়ুয়ারা। সম্প্রতি আইআইটি যোধপুরের তাঁদের ল্যাবে এমনই একটি কাগজ তৈরি করে ফেলেছেন। এই কাগজের সাহায্যে যে কোনও জায়গায় দাঁড়িয়ে নিজে নিজেই রক্তের সুগার লেভেল মাপা সম্ভব।

আর ল্যাবে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না বা বাড়িতে বিশেষজ্ঞের আসার জন্য না খেয়ে হাপিত্যেশ করে বসে থাকার দিন শেষ। নিজেই মেপে নিন সুগার লেভেল। আইআইটি পড়ুয়ারা সুগার মাপতে কাজে লাগালেন প্রযুক্তিকে। এর জন্য ১০ টাকার একটি কাগজকে ফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। এই যোগাযোগ রক্ষা করবে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন লার্নিং। যে কোনও ফোনের সঙ্গেই একে ‘কানেক্ট’ করে ফেলা যাবে। কাগজের ফলাফল দেখা যাবে ফোনের মধ্যে। এসিএস পাবলিকেশন জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সুগারের পাশাপাশি এই প্রযুক্তির সাহায্যে ইউরিক অ্যাসিডও পরিমাপ করা যাবে। বিশেষ এই কাগজের দাম যাতে ১০ টাকা থেকে কমিয়ে ৫ টাকা করা যায় সেই চেষ্টা করছেন গবেষকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago