খবর লাইভ : লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে জোড়া ফুল চিহ্নে লড়াই করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে প্রচার। বৃহস্পতিবার ছোট পর্দার ‘দিদি নাম্বার ওয়ান’ যখন জনসংযোগে ব্যস্ত, তখন দিল্লিতে হঠাৎ ব্রেকিং নিউজ। পদ্ম শিবিরে যোগ দিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। বিজেপির তরফে মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত দলীয় সূত্রে কোনও খবর মেলেনি।
ওড়িয়া সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত বিজু জনতা দলের সদস্য ছিলেন। ২০০৯ সালে ওড়িশার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেডির টিকিটে জয়লাভ করেছিলেন সিদ্ধান্ত। ২০১৪ সালেও ওই আসন থেকেই জিতেছিলেন তিনি। তবে ২০১৯ সালে আর প্রার্থী হননি। এবার লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা। সিদ্ধান্তের সঙ্গে জুটি বেঁধে রচনা একাধিক সিনেমা করেছেন। বাস্তবেও সংসার গড়েন যুগলে, যদিও ব্যক্তিগত কারণে সে সম্পর্ক টেকেনি। দুজনেই নিজেদের মতো করে জীবনে এগিয়ে গেছেন। এবার রাজনীতির ময়দানে সরাসরি না হলেও একে অন্যের প্রতিপক্ষ প্রাক্তন স্বামী-স্ত্রী। যদিও সিদ্ধান্তের বিজেপিতে যোগদান নিয়ে রচনা কোনও মন্তব্য করেননি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…