খবর লাইভ : বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রচারে নেমেই বাগযুদ্ধে জড়িয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপি নেতাকে শোকজ করেছে নির্বাচন কমিশন, এমনকি বিজেপিও। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষের সেই প্রসঙ্গ টেনে কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষের মতো খারাপ মুখের ভাষার মানুষ দেখা যায় না। উনি নিজের মাকেও সম্মান করতে জানেন না। আর এরকম মানুষ মহিষাসুরের মতো হন। যার সমাজে কোনও স্থান হয় না।
আরও পড়ুনঃ পাহাড়ে ইভিএম এবং ভিভিপ্যাট পৌঁছতে বিশেষ ব্যবস্থা নির্বাচন কমিশনের
কীর্তি আজাদ আরও বলেন, দিলীপ ঘোষকে শোকজ করেছে ওঁর দলই। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টির শোকজ। ২০২২ এ সবাইকে মাথার ছাদ দেবে বলেছিল। ২০৪৭ এ সেই প্রতিশ্রুতি পৌঁছেছে। এরা মিথ্যে গ্যারান্টি দিয়ে চলেছে। ভাইয়ের সঙ্গে ভাইকে লড়িয়ে দিতে চাইছে। মহিলাদেরও সম্মান করেন না। মমতাদিদির নামেও যা খুশি তাই বলছে। জয় শ্রী রাম বলেন আরএসএস-এর লোকেরা। জয় সীতা রাম তো বলেন না। কেন? দিলীপ ঘোষের উচিত লজ্জায় জলে ঢুবে মরে যাওয়া। মানসিক বিকারগ্রস্ত উনি। বিজেপির উচিত ওকে হাসপাতালে নিয়ে যাওয়া। প্রয়োজনে আমি ওকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেব।
এদিন প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের সঙ্গে দেখা করেন, কথা বলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, সকলের মধ্যে আলাদা ভালবাসা আছে, কর্মীরাও প্রচার ঘিরে উজ্জীবিত। সত্যিই সকলকে দেখে খুব ভাল লাগছে। যেভাবে সকলে আশীর্বাদ করছেন। আমি নিশ্চিত সকলের এই ভালবাসায়, আশীর্বাদেই আমরা জয়লাভ করব। প্রসঙ্গত, আসন্ন লোকসভা ভোটে নিজের চেনা কেন্দ্রের বদলে নতুন মাঠে নেমেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রতিপক্ষ প্রাক্তন ক্রিকেটার বলে, অচেনা পিচেও শুরু থেকে চালিয়ে খেলতে শুরু করেছেন দিলীপ ঘোষ। যদিও প্রথমেই লুজ বলে ক্যাচ দিয়েছেন বিজেপি নেতা, এমনই কটাক্ষ রাজনৈতিক মহলেরই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…