প্রচারে ব্যস্ত, আজ দিল্লির ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না মহুয়া

খবর লাইভ : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেও শুধুমাত্র বিরোধী দলের নেতানেত্রীদের হেনস্থা করতে ইডি-সিবিআইকে মাঠে নামিয়েছে কেন্দ্রের মোদি সরকার।

রাজনৈতিক প্রতিহিংসা থেকেই যে বিজেপি এমনটা করছে, তা দিনের আলোর মতো পরিস্কার।

সম্প্রতি, বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী তিনটি বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। এরপর গতকাল, বুধবার মহুয়াকে সমন পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দিল্লিতে ইডি দফতরে তলব করা হয়। যদিও
এদিন ইডির সমন এড়িয়ে গেলেন মহুয়া মৈত্র।

আরও পড়ুনঃ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এলাকায় সাংবাদিকের জায়গা দখল করল তৃণমূলের লোকজন

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন আজ, কালিগঞ্জে তাঁর পূর্ব নির্ধারিত প্রচার কর্মসূচি রয়েছে। সেখানে নয়াচর গ্রামে প্রচারে বেরবেন তিনি। সকাল সকাল কৃষ্ণনগরের বাড়ি থেকে সেখানেই চলে যান। স্বভাবতই বোঝা যাচ্ছে তিনি এদিন ইডির দফতরে হাজিরা দেবেন না। সূত্রের খবর, মহুয়া তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছেন, ভোটের আগে পর্যন্ত তাঁকে যেন তলব না করা হয়।

গত শনিবার লোকপালের নির্দেশে সিবিআই মহুয়ার কলকাতার বাড়ি সহ আরও দুটি জায়গায় তল্লাশি চালায়। এরপরেই মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাঁকে হেনস্তার অভিযোগ আনেন। ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলেও অভিযোগ মহুয়ার।

Mahuya Moitra – avoid – ed – delhi – election – campign – krishnanagar

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago