খবর লাইভ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় এবার দিলীপ ঘোষকে ভর্ৎসনা করল বিজেপির শীর্ষ নেতৃত্ব, ধরানো হলো শোকজ লেটার। ইতিমধ্যেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। পদ্ম নেতার মন্তব্যে নেট দুনিয়ায় নিন্দার ঝড়। এই অবস্থায় দিলীপ ঘোষের পাশ থেকে সরে গেল বিজেপি! সূত্রের খবর কেন মুখ্যমন্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার জবাবদিহি চাইছে দল। পাশাপাশি দিলীপ ঘোষের আচরণ অশোভনীয় এবং অসংসদীয় বলেও শোকজ লেটারে উল্লেখ করা হয়েছে।
লোকসভার নির্বাচনের প্রচারে নেমে দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানের চা-পে চর্চার মাধ্যমে জনসংযোগ করেন দিলীপ। সাংবাদিকের মুখোমুখি হয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বলেন ‘ উনি গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন! যার তার মেয়ে হওয়া ঠিক নয়’। এরপরে দিলীপকে পাল্টা ধুয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্বরা। রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে এই অবস্থায় দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে সরব রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশন সূত্রে খবর আদর্শ আচরন বিধি লঙ্ঘন করায় গেরুয়া নেতার বিরুদ্ধে জেলাশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করবে কমিশন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…