মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এলাকায় সাংবাদিকের জায়গা দখল করল তৃণমূলের লোকজন

খবর লাইভ : এতদিন ধরে সাংবাদিকদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করানোর অভিযোগ উঠছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার এক সিনিয়র সাংবাদিকের জায়গা জোর করে দখল করে নেওয়ার অভিযোগ উঠল হুগলি জেলা পরিষদের বিরুদ্ধে। খবর লাইভের সম্পাদক পীযূষ চক্রবর্তীর বাড়ির ভিটের উপর দিয়ে জোর করে রাস্তা করার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বেআইনি কাজের বিরুদ্ধে খবর করায় দীর্ঘদিন ধরেই তৃণমূলের কুনজরে ছিলেন পীযূষ। অতীতেও তাঁর নামে মিথ্যা মামলা দেওয়া থেকে শুরু করে তাঁদের জায়গা দখল করার অভিযোগ উঠেছিল তৃণমূল ও তৃণমূল পরিচালিত হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হলেও মন্ত্রীর অবশ্য কোনও সাহায্য কোনওদিনই পাননি খবর লাইভের সম্পাদক। দীর্ঘ ১৮ বছর সাংবাদিকতা জীবনে তারা নিউজ, কলকাতা টিভি, এবিপি গোষ্ঠী সহ বিভিন্ন হাউসে সুনামের সঙ্গে কাজ করেছেন পীযূষ। বাম আমলেও প্রতিবাদী চরিত্র হিসেবে তৎকালীন সরকারের বিরুদ্ধে লাগাতার খবর করে গিয়েছেন। দু-একবার ছোটখাটো সমস্যার মধ্যে পড়েছেন ঠিকই কিন্তু তৃণমূল আমলের মতো বারংবার আক্রান্ত হননি তিনি বা তাঁর পরিবার। একসময় হুগলি জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ও জেলা তৃণমূলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও কাজ করেছেন। চাকরির কারণে তিনি রাজনীতি ত্যাগ করলেও পরে অবশ্য কোনও দলকেই আর সমর্থন করেননি। সেই পীযূষের উপরেই বারবার আক্রমণের খাড়া নেমে এসেছে শাসকদলের দ্বারা। উত্তরপ্রদেশে কোনও সাংবাদিক আক্রান্ত হলে রাজ্যের শাসক দল লাফালাফি শুরু করে দেয়, কিন্তু এরাজ্যে সফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, মানব গুহ, প্রকাশ সিনহা, সন্তু পানেরা বারবার তৃণমূল দ্বারা আক্রান্ত হলেও নীরব থাকেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মিলল না, ইডি-কে নোটিশ আদালতের

খবর লাইফের সম্পাদকের কৃষ্ণপুর গ্রামের বাড়ির ভিটের উপর দিয়েই একটি বেরোনির রাস্তা ছিল। যেটি দলিল বা ম্যাপে অবশ্য রাস্তা বলে উল্লেখ নেই। কিন্তু হুগলি জেলা পরিষদ যে পর্যন্ত রাস্তা বলে উল্লেখ আছে তার বাইরেও ১০ ফুট চওড়া করতে চাইছিল। পীযূষের পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, পূর্ত কর্মাধ্যক্ষ, হুগলির জেলাশাসক, শ্রীরামপুরের মহকুমা শাসক, জাঙ্গিপাড়ার বিডিও ও রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ১০ ফুট চওড়ার বিষয় নিয়ে আপত্তি রয়েছে বলে জানান। তিনি চেয়েছিলেন, তাঁদের দেড়শো মিটার জায়গা সাত ফুট চওড়া করা হোক। বেশ কিছুদিন সেই কাজ বন্ধ থাকলেও বুধবার সকালে হঠাৎই ঠিকাদার সংস্থা প্রথমে জানাই তারা ৭ ফুট চওড়া রাস্তাটি করবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাশের গ্রামের দু একজন তৃণমূল কর্মীকে নিয়ে পরিবারের লোকেদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে স্থানীয় দু একজন তৃণমূল কর্মী। দীপু বাগ, মানিক মুখোপাধ্যায়, অলোক মুখোপাধ্যায়রা জোর করে ঠিকাদার সংস্থাকে দশ ফুট চওড়া রাস্তা করতে বাধ্য করেন। বিষয়টি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধাড়া, জাঙ্গিপাড়ার বিডিও, শ্রীরামপুরের এসডিও, জেলা পরিষদের সদস্য আব্দুল জব্বার, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভনচন্দ্রকে জানানো হয়। তাঁরা কেউই কোনও হস্তক্ষেপ করেননি। পাকিস্তান বা আফগানিস্তানেও এতটা ভয়ংকর পরিবেশ তৈরি হয়নি বলে দাবি করেছেন পীযূষ। এরাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খবর লাইভের সম্পাদক বলেন, ‘আমরা কোন রাজ্যে বাস করছি! যেখানে সাংবাদিকদের ওপর এতটা জুলুমবাজি হচ্ছে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কাদেরকে দায়িত্ব দিয়েছেন এখানে! যাঁরা একসময় ঠিকাদারি করতেন বা এখনও করেন তাঁরাই যদি যুব তৃণমূলের কেউ অঞ্চল সভাপতি হন বা কেউ পঞ্চায়েতের উপপ্রধান হন তাহলে তো এরকম ভয়ংকর পরিস্থিতি হবেই। গত ৮ বছরে রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট, শৌচাগার নির্মাণ, ড্রেন নির্মাণ ও সরকারি ঘর তৈরীর প্রকল্পে কী ভয়ঙ্কর যে দুর্নীতি হয়েছে তা তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে।’
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকেও একাধিকবার ফোন করা হলে বা এসএমএস করা হলে তিনিও কোনও উত্তর দেননি। একজন সাংবাদিকের পরিবারের সঙ্গে যদি এরকম নিষ্ঠুরতা হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা রয়েছে?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago